দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: ময়নাগুড়ির সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই অভিযোগ? তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় গেরুয়া শিবির। যদিও এর আগেও বাংলা ভাগের অভিযোগ একাধিকবার তোলা হয়েছে তাঁর তরফ থেকে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। প্ল্যানিং করেছে অনেক। ক্ষমতায় এলে বেচে দেবে দেশটা।” এরপর তাঁর বক্তব্য, “পরিকল্পনা করেছিল আপনাদের বিহারের সঙ্গে নিয়ে যাবে বলে। আমি আটকেছি উত্তরবঙ্গের জেলাগুলিকে। কয়েকদিন আগে প্ল্যানটা প্রকাশিত হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। সাথে সাথে গর্জন করেছি আমি।”
এরপর সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি মানুষের জন্য মনে রাখবেন। আবার করব দরকার হলে।”



By










