• Home
  • জেলার খবর
  • “দেশের সমস্ত এজেন্সিকে কিনে নিয়েছে”, স্বরূপনগর থেকে বিজেপিকে আক্রমণ মমতার

“দেশের সমস্ত এজেন্সিকে কিনে নিয়েছে”, স্বরূপনগর থেকে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে গোটা রাজ্যজুড়ে চলছে জোরদার প্রচার পর্ব। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস, সকলেই মসনদকে পাখিরচোখ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।

শুক্রবার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিনা মন্ডলের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন তেঁতুলিয়া হাইস্কুল ফুটবল মাঠে। সেখান থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপি সরকারকে তিনি আক্রমণ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিক্রি হয়ে গিয়েছে দেশের সমস্ত স্বশাসিত সংস্থা। শুধু তাই নয়, এদিনও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ফের অভিযোগ করেন যে এসআইআরে অজস্র বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। তিনি বলেন, “বিজেপি দেশের সমস্ত এজেন্সিকে কিনে নিয়েছে।” তাঁর সংযোজন, “একটি সংবাদপত্রে দেখলাম যে নাম বাদ গিয়েছে ৯০ লক্ষ মানুষের। আর তার মধ্যে নাকি হিন্দু ৬০ লক্ষ এবং ৩০ লক্ষ মুসলমান।” 

Releated Posts

তারাতলায় বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ৮

তারাতলায় বিপর্যয় ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। সেই সংখ্যা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ৮। এছাড়া গুরুতর জখম হয়ে চিকিৎসা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: গঠন করা হলো সিট, ধৃতের সংখ্যা বেড়ে ৫

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার নয়া মোড়! ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে গঠন করা হলো ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: বিবৃতি জারি করবেন শুভেন্দু, কী বলবেন বিধানসভায়?

গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এই বিপর্যয়ের নেপথ্যে কলকাতা পুরসভার অনুমোদিত নকশায় প্রাথমিকভাবে কিছু খামতি। বৃহস্পতিবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

জনতার দরবারে মমতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখল ও অত্যাচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top