দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: শনিবার কেশিয়াড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একের পর ইস্যু তুলে আক্রমণ করেন বিজেপিকে। শুধু তাই নয়, কেন্দ্রকে ভোটপাখি বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ভালো কাজ করবেন যাঁরা, সম্মান থাকবে তাঁদের। বর্জন করে দিন তাঁদের যাঁরা ভোট কাটবেন।” একইসাথে কেন্দ্রকে লক্ষ্য করে তিনি বলেন, “শুধু মিথ্যা কথা বলে ওরা, এখানে আসছেন আমোদে প্রমোদে, মোটা ভাই আসছেন, ঝড়-বন্যায় আসে না, ভোটপাখির মতো উড়ে আসে ভোটের সময়েই।” বিহারে ভোটার তালিকাকে কেন্দ্র করে সমস্যা তুলে ধরে তৃণমূল সুপ্রিমো বলেন, “যাদের ভোট কেটেছে বিহারে, তাদের বলা হচ্ছে, রেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, এসব করতে দেব না আমি থাকতে। পার্লামেন্টে ডিলিমিটেশন বিল, ভোট চলাকালীন, নিয়ে আসছে। অপেক্ষা করতে পারলো না। কারণ বাংলাকে টুকরো টুকরো করবে।”
এদিন মুখ্যমন্ত্রী মনোনয়ন বাতিল হওয়াকে কমিশনের চক্রান্ত বলেও মন্তব্য করেন। তাঁর বক্তব্য, “আমাদের লড়াই করতে হচ্ছে বিজেপির সঙ্গে নয়, ওদের ভ্যানিশ মেশিনের সঙ্গে। আমার কেন্দ্রে আমার নমিনেশন কাটার জন্য আমার নামে দুটো মিথ্যা এফিডেভিট করে মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল ওই গদ্দাররা।”



By










