• Home
  • জেলার খবর
  • “বিজেপির মুখে মানায় না” যুবসাথী নিয়ে বিরোধীদের কুৎসার জবাব চন্দ্রিমার

“বিজেপির মুখে মানায় না” যুবসাথী নিয়ে বিরোধীদের কুৎসার জবাব চন্দ্রিমার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “বেকারদের নিয়ে এমন কথা বিজেপির মুখে মানায় না” ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বিরোধীদের কুৎসার জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কী বললেন তিনি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন যে যেই দেশের প্রধানমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বছরে দুই লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন না, বরং বেচে দেন নবরত্ন সংস্থাগুলিকে, তাঁদের মুখে এমন কথা মানায় না।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই, তা পড়ে বিরোধীদের কটাক্ষের মুখে। বিভিন্ন কুৎসা ও অপপ্রচার চালানো হয় বিরোধীদের তরফ থেকে। এখানেই শেষ নয়, রাজ্যের বিরোধী দলনেতা যুবসাথী প্রকল্পকে কটাক্ষ করে ‘দিনে ৫০ টাকা করে ভাতা’ বলেন। এক কথায় বলতে গেলে, এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তরজা একেবারে অন্য পর্যায়ে পৌঁছেছে।

এই বিষয়টি নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিরোধীদের জবাব দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “যেই দেশের প্রধানমন্ত্রী বছরে দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর দুই লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন না, উল্টে নবরত্ন সংস্থাগুলিকে বেচে দেন,
বেকারদের নিয়ে তাঁদের মুখে এমন কথা মানায় না।”

অন্যদিকে, গেরুয়া শিবিরের বিধায়ক ইকোনমিস্ট অশোক লাহিড়ীর কটাক্ষেরও পাল্টা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “যদি কিছুই না করে থাকে আমাদের সরকার, তাহলে বারবার কিভাবে আমরা ক্ষমতায় ফিরছি? শুধু তাই নয়, প্রত্যেকবারই আমাদের আসন সংখ্যা বেড়েছে। নিশ্চিন্তে থাকুন অশোকবাবু। এবারও বিধায়কদের সংখ্যা সর্বকালের রেকর্ড ছাপিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে আর ফিরে আসবেন না আপনারা অনেকে। ভেসে যাবেন আপনারা সকলে আমাদের এই সামাজিক প্রকল্পের স্রোতে।” প্রসঙ্গত, অশোক লাহিড়ী কটাক্ষ করে বলেছিলেন, “ভোটের মুখে ভাতা দিচ্ছে এই সরকার কারণ ১৫ বছর ধরে তারা কিছুই করেনি।” এবার দেখার এই প্রকল্প নিয়ে আগামীদিনে আর কি হয়।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top