“ফালতু লোককে ডিম মেরে লাভ নেই”: দিলীপ ঘোষ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ফালতু লোককে ডিম মেরে লাভ নেই” তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কী বললেন তিনি? তৃণমূল কংগ্রেসের প্রতি যাঁরা ক্ষুব্ধ, তাঁদের তিনি যাঁর-তাঁর গায়ে ডিম না ছোড়ার বার্তা দেন। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে লাভ নেই ফালতু লোককে ডিম মেরে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী সাংসদ সৌগত রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়েন একদল বিক্ষোভকারী। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি বেশ গুরুতর হয়ে যায়। সোনারপুরে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তিনি চরম বিক্ষোভের সম্মুখীন হন। তাঁকে লক্ষ্য করে শুধু ডিম নয়, ছোড়া হয় ইট এবং জুতোও। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়। তুঙ্গে পৌঁছে যায় রাজনৈতিক তরজা। বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল কংগ্রেস। যদিও শাসক শিবির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং বিষয়টিকে জনরোষ বলে দাবি করেন। 

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদদের লক্ষ্য করে ডিম ছোড়ার বিষয়টি নিয়ে একপ্রকার ব্যঙ্গ করে নিজের অবস্থান জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। যার-তার গায়ে ডিম ছুঁড়ে নষ্ট করবেন না।” এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “ডিম খান। শক্তি বাড়ান। লাভ নেই ফালতু লোককে ডিম মেরে।” প্রসঙ্গত, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে, তারপরের দিনই আক্রান্ত হন ঘাসফুল শিবিরের অন্যতম বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top