• Home
  • দেশ
  • “গ্যাস-তেলের নেই সমস্যা, সাপ্লাইও স্বাভাবিক” জ্বালানি সংকটের মাঝেও বড় দাবি হরদীপের

“গ্যাস-তেলের নেই সমস্যা, সাপ্লাইও স্বাভাবিক” জ্বালানি সংকটের মাঝেও বড় দাবি হরদীপের

Image

দেবজিৎ মুখার্জি: ইরান যুদ্ধের জেরে সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। জ্বালানি সংকটে ভুগছে সকল দেশ। বাদ যায়নি ভারতবর্ষও। বুকিং করে গ্যাস না পাওয়া যাওয়ার পাশাপাশি লম্বা লাইন গ্যাসের দোকানগুলির সামনে। বেশ কয়েকটি রেস্টুরেন্টও বন্ধ হয়েছে। এমন পরিস্থিতিতেও কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি দাবি করেছেন যে দেশে গ্যাস বা তেলের কোন সমস্যা নেই এবং সাপ্লাইও স্বাভাবিক।

হরদীপ সিং পুরি বিবৃতি দিয়ে বলেন, “দেশে যথেষ্ট পরিমাণ গ্যাস স্টোর রয়েছে। পেট্রোল, ডিজেল বা কেরোসিনের কোনও অভাব নেই। আমাদের যথেষ্ট পরিমাণ অপরিশোধিত তেল রয়েছে। স্বাভাবিক রয়েছে তেল ও গ্যাস সাপ্লাই। ১০০ শতাংশ সিএনজি সরবরাহ হচ্ছে। সমস্যা নেই এলএনজির সাপ্লাইয়ের ক্ষেত্রেও।” তিনি আরো বলেন, “যুদ্ধের কারণে গোটা বিশ্বে প্রভাব পড়লেও, ভারতে তা পড়েনি। এলপিজির উৎপাদন বেড়েছে গত পাঁচ দিনে। সেক্ষেত্রেও কোনও সমস্যা নেই সাপ্লাইয়ের। গ্যাস আড়াই দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে বুকিংয়ের।” তবে গ্যাসের অল্প সমস্যা তৈরি হয়েছে, তা মেনে নিয়ে মজুতদারি ও কালোবাজারিকে তিনি দায়ী করেছেন।

বৃহস্পতিবার বিরোধী সাংসদরা প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদে থালা বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন। হরদীপ সিং পুরী বিবৃতি দিতে উঠলে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধীরা এপস্টেইন ফাইলের কথা তুলে খোঁচা দেন। মন্ত্রীর বক্তব্য চলাকালীন অনেকবার বিরোধীরা ‘এপস্টেইন-এপস্টেইন’ বলে খোঁচা দেন।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top