• Home
  • জেলার খবর
  • বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজোর থিম এসআইআর

বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজোর থিম এসআইআর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এমনিতেই এসআইআর ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, তার মাঝে ঘটলো এক নজর আকর্ষণ করার মত কান্ড। কী সেই কান্ড? বালিগঞ্জ সায়েন্স কলেজের এই বছরের সরস্বতী পুজোর থিম এসআইআর, যা ঘিরে ব্যাপক চাপানউতোর রাজ্যের রাজনৈতিক মহলে। একে অপরকে খোঁচা ও পাল্টা খোঁচা তৃণমূলের ছাত্র পরিষদ ও এভিডিপির। যদিও সিউড়ির ১-এর পল্লির মোড়ে পুজোর বিষয়ও ছিল এসআইআর।

বালিগঞ্জ সায়েন্স কলেজে এসআইআর নিয়ে যে সরস্বতী পুজোর থিম করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গোলপোস্টের মাঝে দেবী দাঁড়িয়ে রয়েছেন। একদিকে গেরুয়া ও অন্যদিকে সবুজ রঙের জার্সি। তবে সবুজ রঙের জার্সিতে লেখা ২৫০+ এবং গেরুয়া জার্সিতে কোয়েশ্চেন মার্ক। আশেপাশে লেখা রয়েছে এসআইআর। পাশে একটি মোটা দড়ি ঝোলানো রয়েছে। নিচে দেখা যাচ্ছে বালি, যাতে ডুবে রয়েছে অনেকগুলি হাত, যা ধরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কলেজে উন্নয়নের পাঁচালির ব্যানার লাগানোর পাশাপাশি চলছে সেটির গান। আবার অনেক জায়গায় লাগানো রয়েছে ‘যতই করো হামলা, এবার জিতবে বাংলা’ ব্যানার।

এবিভিপির নজরে এই জিনিস আসায়, তাদের তরফ থেকে খোঁচা দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদকে। তবে পাল্টা দিয়েছে টিএমসিপিও। তাদের বক্তব্য, “মানুষ চাইছে বলেই এসআইআরকে থিম করা হয়েছে।” সরস্বতী পুজোর দিন এমন একটি বিষয় থিম হিসেবে তুলে ধরায় যে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে বা হচ্ছে, তা বলাই বাহুল্য। এক্ষেত্রে দেখার যে আগামীদিনে এই লড়াই কি রূপ নেয়। পরবর্তী পর্ব কী? সেদিকেই সকলের নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top