নতুন মীরজাফর হুমায়ুন কবির

Image

হাফিজুর রহমান: টিএমসি থেকে ঘাড় ধাক্কা খাওয়া হুমায়ুন কবির নতুন দল করে ভোটে নেমেছে। একই নামে আরেকজন আছেন, দেবরার টিএমসিআর এমএলএ, আইপিএস ডক্টর হুমায়ুন কবির। উচ্চ শিক্ষিত, পুলিশি চাকরির পাশে লেখালেখি আর ফিল্ম নিদের্শনা করেছেন। নামের মিল থাকলেও দুজনে সম্পূর্ণ আলাদা,অন্য গ্রহের মানুষ। দু নম্বরি পাল্টুরাম হুমায়ুনকে নিয়ে কথা বলছি।

শুরুতে কংগ্রেস তারপর টিএমসি তারপর বিজেপি তারপর আবার টিএমসি বিতাড়িত নতুন দল তৈরি করে ভোটে নেমেছে। বাবরি মসজিদ গড়বে বলে বিরাট অঙ্কের টাকা অনুদানপেয়েছে,গণ্ডগোল পাকালো একটি বিষ্ফোরক ভিডিও, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হাজার কোটির বিনিময়ে দেশের শাসক দল বপের জমিদারি পার্টির কাছে সুবিধা নিয়ে মুসলিম ভোট কেটে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার। সঙ্গে ছোট্টো আবদার বাপের জমিদারি পার্টির জিতলে উপ মুখ্যমন্ত্রী পদ দিতে হবে। 

বিরোধী দলনেতা শুভেন্দু ও অসমএর মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগের কথা রাখ ঢাক না করে বলছে সুবিধাবাদী এই নেতা। দেশের প্রধান নাখাউঙ্গা নখানে দুঙ্গা চুপ, নির্যাতন কমিশনের অজ্ঞান কুমার নিশ্চুপ। মুসলিমদের বলির পাঠা করতে চাওয়া এই গদ্দার য়দি সফল হয় তাহলে গোটা সমাজের মুখে থুতু দেবে এই নয়া মীরজাফর। কাজেই ভোটে যাতে জামানত জব্দ হয় এটা নিশ্চিত করতে হবে, নাহলে কপালে দুঃখ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top