“এবার খেলা শেষ, শুরু উন্নয়ন” যোগীর হুংকার

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: প্রথম দফা ভোটের আগে পিংলার জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আইনশৃঙ্খলা, উন্নয়ন সহ একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন তিনি।

সভা থেকে যোগী আদিত্যনাথের বক্তব্য, “উত্তরপ্রদেশ জুড়ে ২০১৭ সালের আগে অরাজকতা ছিল। কিন্তু এখন দাঙ্গা, কার্ফু কিছু নেই। সেখানে কোনও গুন্ডা, মাফিয়া নেই। উন্নয়ন চলছে রাজ্যজুড়ে। বুলডোজার চলে মাফিয়াদের গুঁড়িয়ে দেওয়ার জন্য।

ঘাসফুল শিবিরকে লক্ষ্য করে তিনি বলেন, “চুরি, ডাকাতি, মাফিয়ারাজ তৃণমূল কংগ্রেস বন্ধ করবে না। ছেলেখেলা করছে তারা মানুষের নিরাপত্তা নিয়ে। মমতা দিদির নেতৃত্বে গত ১৫ বছরে যে অরাজকতা চলছে। মমতা দিদি বলেন খেলা হবে। আমি বলছি এবার খেলা শেষ, শুরু উন্নয়ন।”

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top