• Home
  • জেলার খবর
  • বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা মালদার একাধিক জায়গায়

বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা মালদার একাধিক জায়গায়

Image

দেবজিৎ মুখার্জি, মালদা: ভোটের মুখে একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তার উপর নয়া সংযোজন কালিয়াচকের অশান্তির ঘটনা। এসআইআরে নাম বাদ পড়াকে ঘিরে রীতিমতো যুদ্ধের ময়দানের রূপ নেয় সেই অঞ্চল। 

৭ জুডিশিয়াল অফিসারকে আটক থেকে শুরু করে কনভয়ে হামলা, ভাঙচুর, কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে। পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করা হয়। অবশেষে মাঝরাতে অবরোধ তোলেন বিক্ষোভকারীরা।

তবে এখানেই সবটা থেমে যায়নি। বৃহস্পতিবার সকালে মালদার একাধিক জায়গায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর সহ বেশ কয়েকটি জায়গায়। বিক্ষোভকারীদের তরফ থেকে অবরোধ করা হয়েছে মালদহ বিধানসভা কেন্দ্রের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়ক ও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর-১ গ্রামপঞ্চায়েতের যদুপুর হাইস্কুল মোড়ে জাতীয় সড়ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। একই অবস্থা মানিকচকে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top