• Home
  • জেলার খবর
  • প্রচারের অন্তিম মুহূর্তে সাতসকালে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়া বিধানসভা এলাকায়

প্রচারের অন্তিম মুহূর্তে সাতসকালে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়া বিধানসভা এলাকায়

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: প্রচারের অন্তিম মুহূর্তে সাতসকালে জনবসতি এলাকায় তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাবড়া বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে রোজের মতো সোমবার ভোর হতেই নানা মানুষ কাজে বের হন। দক্ষিণ সড়াই নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনেকক্ষণ একটি সন্দেহভাজন ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। কাছে গিয়ে দেখা যায় যে তাতে রয়েছে ৮টি শক্তিশালী সকেট বোমা, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। 

প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এলাকা তৎক্ষণাৎ খালি করে দেয় পুলিশ। এরপর বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের অন্ধকারে দুষ্পিতি রাই বস্তুগুলি মজুত করে পালিয়েছে এলাকায় অশান্তি ছড়ানোর লক্ষ্যে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপি এই আতঙ্ক ছড়াচ্ছে শান্ত হাবড়াকে অশান্ত করতে। অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূল কংগ্রেস ভোটারদের ভয় দেখিয়ে গৃহবন্দী করতেই এই কাজ করেছে।

এলাকার বাসিন্দা তাপস পালের বক্তব্য, “সকালে এই বিষয়ে আমি জানতে পারি। পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখার পর দেখলাম প্রচুর বোমা ব্যাগের ভিতর। যেহেতু এটি খুবই ঘনবসতি এলাকার এবং সামনেই বিদ্যালয়, তাই সকলেই ভয়ের মধ্যে রয়েছেন খুব। ভোটের আগে এমন ঘটনায় কোথায় আমাদের নিরাপত্তা? প্রশাসনের কাছে অনুরোধ, রাতের সুরক্ষা যাতে জোরদার করা হয় এলাকায়। পাশাপাশি, ব্যবস্থা থাকে নিয়মিত টহলদারির।”

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top