• Home
  • জেলার খবর
  • তৃণমূল-সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য ডোমকলে, রিপোর্ট তলব কমিশনের

তৃণমূল-সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য ডোমকলে, রিপোর্ট তলব কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: প্রথম দফার ভোটের আগের রাতে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলে। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে বোমাবাজি অবধি হয়। 

সংঘর্ষে গুরুতর আহত হন সিপিএম সমর্থক রাকিবুল আনসারী ও তাঁর বাবা মহবুল আনসারী। অন্যদিকে আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী আমিরউদ্দিন মন্ডল ও তাঁর পুত্র আলামিন মন্ডল। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আহতদের ভর্তি করে উদ্ধার করা হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দরকারি ব্যবস্থা নেওয়ার। এবার দেখার বিষয় যে আর কি হয় এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top