• Home
  • জেলার খবর
  • রূপা গাঙ্গুলির মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা বারুইপুরে

রূপা গাঙ্গুলির মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা বারুইপুরে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর পর এবার সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বারুইপুরে। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগান যুদ্ধকে ঘিরে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য।

মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বারুইপুর মহকুমাশাসকের দফতরে। তাঁর সমর্থনে যখন একটি মিছিল এগোচ্ছিল, ঠিক তখন উলটো দিক থেকে আরেকটি মিছিল এগিয়ে আসে কুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গণেশ মন্ডলের সমর্থনে। দুপক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় স্লোগান যুদ্ধ। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের উদ্দেশ্যে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তা শীঘ্র নিয়ন্ত্রণে আনা হয়।

রূপা গাঙ্গুলির তরফ থেকে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁর বক্তব্য, “তৃণমূল জানে মনোনয়ন আছে আমাদের। ইচ্ছাকৃত জমায়েত করেছে প্রার্থীদের আটকানোর জন্য। চলে গেল কিছুক্ষণ উত্তেজনা তৈরি করে। তৃণমূল আটকানোর চেষ্টা করেছিল মিছিল। কিন্তু বিশেষ কিছু করতে পারেনি।”

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top