• Home
  • দেশ
  • জয়পুরে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

জয়পুরে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

Image

দেবজিৎ মুখার্জি: উচ্ছেদ অভিযান বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে। বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ মন্দির-মসজিদ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। প্রায় তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখানেই শেষ নয়, ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয় ২৪ ঘন্টার জন্য।

প্রশাসনিক সূত্র মারফত খবর, জগতপুরা এলাকায় ৮০ মিটার থাকার কথা রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ। তবে তা মাত্র ২৫-৩০ মিটারে কমে দাঁড়িয়েছিল জবরদখলের কারণে। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান চালানো হয় রাস্তা চওড়া করতেই। তবে ওই অংশে বেশ কয়েকটি ধর্মীয় স্থাপনা থাকায় চিন্তা তৈরি হয়। সেই কারণে স্থানীয় প্রশাসন বাড়তি সতর্ক হয়। তবে আগেই নোটিস দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে ধর্মীয় স্থাপনাগুলি সরানোর জন্য। উচ্ছেদ অভিযান চলে সেই সময়সীমা শেষ হতেই।

জানা গিয়েছে, এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১টি মসজিদ, ২টি মন্দির, ১টি সৎসঙ্গের হল, ১টি মাজার। এই ঘটনার জেরে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় কিছুক্ষণেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। প্রসঙ্গত, ভাঙা পড়া মসজিদটি ৪৫ বছর পুরনো। তা তৈরি করা হয়েছিল ১৯৮১ সালে। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনাকে ঘিরে বীভৎস কিছু হয় কিনা। কী হতে চলেছে আগামীদিনে? মারাত্মক কিছুই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কি? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে। এবার দেখার আগে কি হয়। তবে বিষয়টি যে স্পর্শকাতর, তা না বললেও স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top