দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয় কার্যত নিশ্চিত তারেক রহমানের বিএনপির। ঘোষণা করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগেই শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই বিষয়ে পোস্ট করেন এবং দাবি করেন যে এই জয় থেকে প্রমাণিত যে বাংলাদেশের সাধারণ মানুষের তাঁর নেতৃত্বের উপর আস্থা রয়েছে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে তিনি আশা করছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে।
এই মুহূর্তে গোটা বাংলাদেশ অপেক্ষায় রয়েছে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার। এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না করা হলেও জয় যে তারেক রহমানের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) হবে, তা না বললেও স্পষ্ট। বলা ভালো, এখন গোটা বাংলাদেশজুড়ে চলছে বিএনপির জয়জয়কার। জামাতের তরফ থেকে চেষ্টা করা হলেও তারা তেমন প্রভাব ফেলতে পারেনি।
এবার এই ব্যাপারে বিএনপিকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আমার তরফ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। আপনার জয় থেকে স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকরা আপনার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। ভারত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে। আশা করি ভারতের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে যাবে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের।”
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে যেই নির্বাচন হয়, সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩৫ বছর পর এই ভোট হয়। তবে এবার হয়নি বেগমদের লড়াই। এবারের লড়াই ছিল আসলে দ্বিমুখী – বিএনপি এবং জামায়াতে ইসলামি ও এনসিপির মধ্যে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। বহু মানুষ ভোট দেন। তবে ভোটের আগেরদিন এবং ভোটের দিনও অশান্তির চিত্র উঠে আসে। যদিও সবকিছুর মাঝে শেষ হয় নির্বাচন। বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাতে হাসিমুখে জয়ের পথে তারেক রহমানের বিএনপি। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। অবশেষে কত আসন পায় দলগুলি, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।



By














