• Home
  • জেলার খবর
  • “জ্যান্ত পুঁতে দেবে” ভাঙড়ে শওকাত মোল্লা প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক ত্বহা সিদ্দিকী

“জ্যান্ত পুঁতে দেবে” ভাঙড়ে শওকাত মোল্লা প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক ত্বহা সিদ্দিকী

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতি এক আলাদা রূপ নিয়েছে। বিশেষ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরো চাঞ্চল্যকর হয়ে গিয়েছে। বলা ভালো, উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত রাজ্যের ভোটারদের। 

এমন পরিস্থিতিতে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফুরফুরা শরীফের ধর্মীয় নেতা ত্বহা সিদ্দিকী। বিশেষ করে দলের অন্যতম হেভিওয়েট নেতা শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙড় থেকে প্রার্থী করে দাঁড় করানো নিয়ে তিনি বড় মন্তব্য করেন। আমডাঙা আসনে পীরজাদা কাসেম সিদ্দিকীকে টিকিট দেওয়া নিয়েও তিনি বড় মন্তব্য করেছেন। 

কাসেম সিদ্দিকী প্রসঙ্গে ত্বহা জানিয়েছেন যে বহিরাগতদের মেনে নেবেন না এলাকার বাসিন্দারা এবং প্রত্যাখ্যান করবেন ফলাফলে। অন্যদিকে শওকত মোল্লা প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের দ্বারা  শওকত মোল্লাকে জ্যান্ত পুঁতে দেবে ভাঙড়ের মানুষ। ক্যানিংয়ের মানুষরা স্বস্তি পেয়েছেন তাঁর বিদায়ে। শুনেছি তিনি কটুক্তি করেছেন শীর্ষ নেতৃত্বকে টিকিট পাওয়ার পর এবং চেষ্টা করছেন দলকে পরোক্ষভাবে চাপে ফেলার।” শোনা যাচ্ছে, শওকত মোল্লা ক্যানিং পূর্বের টিকিটের পরিবর্তে ভাঙড়ের টিকিট পাওয়ায় এলাকাবাসীর একাংশ দাবি করেছেন যে ক্যানিং এলাকায় মিষ্টি বিলি করা শুরু হয়েছে উচ্ছ্বাস প্রকাশ করে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top