• Home
  • জেলার খবর
  • সাপ্লিমেন্টারি তালিকায় শুভেন্দুর নাম ডিলিটেড, অভিষেকের নাম বিচারাধীন, ক্ষুব্ধ তৃণমূল, জবাব কমিশনের

সাপ্লিমেন্টারি তালিকায় শুভেন্দুর নাম ডিলিটেড, অভিষেকের নাম বিচারাধীন, ক্ষুব্ধ তৃণমূল, জবাব কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার গভীর রাতে নির্বাচনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ডিলিটেড দেখায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে দেখা যায় বিচারাধীন। বিষয়টিকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও কমিশনের তরফ থেকে নিজেদের যুক্তি তুলে ধরা হয়েছে এই ব্যাপারে। ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এই প্রসঙ্গে অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, “দুই ঘন্টা মতো বেশ সমস্যা হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে। আসলে সমস্যাটা পুরোই প্রযুক্তিগত। এমন সমস্যা হয়ে থাকে সার্ভারে। যদিও তা স্বাভাবিক হয়ে যায় কিছুক্ষণের মধ্যে।” অন্যদিকে, ক্ষোভ উগরে দিয়ে সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে গোটা বাংলাকে। এখন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ রাজ্যের প্রত্যেক ভোটার। আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকা সত্ত্বেও এখন বিবেচনাধীন।”

সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর ২৪ ঘন্টা পরও সকলকে মুখোমুখি হতে হয় বেশ কিছু সমস্যার। কোথাও দেখা যাচ্ছিল না তথ্য, আবার কোথাও তা ডাউনলোড করা যাচ্ছিল না। নাম চূড়ান্ত তালিকায় থাকা সত্ত্বেও অনেকের নামের পাশে দেখাচ্ছিল বিচারাধীন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top