• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের কয়েকঘন্টা আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কী বললেন তিনি?

দ্বিতীয় দফার ভোটের কয়েকঘন্টা আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কী বললেন তিনি?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। আর মাত্র কয়েকঘন্টা বাকি। তার আগে নকল আঙুল ব্যবহার করে ভোটে কারচুপির ছক কষার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অভিযোগ, ভোটে কারচুপির জন্য ৭৫০টি ‘নকল আঙুল’ কিনেছেন ভবানীপুরে তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি বলেন, “৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছেন। দেব না করতে। নিকৃষ্ট মানের ভোট চোর। ধরা পড়ে গিয়েছে। করতে পারবে না।”

বিজেপি প্রার্থীর আরও বলেন, “ভবানীপুর কেন্দ্রে বাড়ি বাড়ি যে বুথ স্লিপ দিয়েছেন বিএলওরা, ফেরত এসেছে সেরকম ৩,৮১০টি স্লিপ। পৌঁছোনো যায়নি সংশ্লিষ্ট ভোটারদের কাছে। সেই ভোটার কারা, বিজেপির বুথ এজেন্টদের তার তালিকা দেওয়া হয়েছে।” এদিন ফের তৃণমূল সুপ্রিমোকে নিশানা করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “এখন সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। আমি জানি কীভাবে তৃণমূলকে ছোটাতে হয় ৪ তারিখ শেষ পর্যায়ের গণনা পর্যন্ত।” 

যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর পাল্টা দেওয়া হয়েছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে শোচনীয় পরাজয়ের আশঙ্কায়। তর্কের খাতিরে ধরে নিলাম কেউ ভোট কারচুপি করতে এল নকল আঙুল পরে। কারা ভোট দিতে আসছেন এজেন্টরা তো দেখবেন। এই অভিযোগ শুধু অবাস্তব নয়, অদ্ভুতও। কিছু গন্ডগোল হয়েছে শুভেন্দুর মাথার। তিনি যেন মানসিক চিকিৎসা করান ভোট হয়ে গেলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top