• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশ্ন উঠছিল যে কোন আসনটি ছাড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – নন্দীগ্রাম নাকি ভবানীপুর? অনেকেই মনে করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তিনি বিধায়ক থাকবেন এবং ছেড়ে দেবেন অন্যতম স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। অবশেষে সেটাই হল ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শিশির পুত্র এবং ছাড়লেন নন্দীগ্রাম। 

শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। মোট ২৯০ জন বিধায়ক শপথ দেবেন আজ ও আগামীকাল মিলিয়ে। প্রসঙ্গত, ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। নন্দীগ্রামে তিনি পরাজিত করেন পবিত্র করকে। 

যদিও এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ছাড়া দুটি আসন থেকে জয় পেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। রেজিনগর ও নওদা, দুই আসন থেকেই জয়ের মুখ দেখেছেন তিনি। তাঁকেও ছাড়তে হবে একটি আসন।

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top