• Home
  • জেলার খবর
  • বারুইপুর কাণ্ডে ষড়যন্ত্র দেখছেন শুভেন্দু অধিকারী

বারুইপুর কাণ্ডে ষড়যন্ত্র দেখছেন শুভেন্দু অধিকারী

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বারুইপুর ধর্ষণকাণ্ডে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তাতে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মিত্র ইনস্টিটিউশনে অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানান। তিনি স্পষ্ট করে দেন, অপরাধীদের ছাড়া হবে না এবং মৃত্যুদণ্ডআ দেওয়া হবে। তাঁর বক্তব্য, “আমি কালকেই কথা বলেছি ওর বাবার সঙ্গে। তদন্তের মাঝে কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন এবং যে সহযোগিতা চেয়েছেন সরকারের কাছ থেকে, তা পাবেন। আস্থা রেখেছেন আমার উপর।”

পাশাপাশি, তদন্ত সংক্রান্ত তথ্যও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মোট চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া হয়েছে আরও তিনটি মামলা।” তিনি গণপিটুনি দেওয়ার নেপথ্যে ‘কমিউনাল অ্যাঙ্গেল’ ছক ছিল বলেও বিস্ফোরক দাবি করেন। তবে এটাও জানিয়ে দেন যে এখনই তদন্তের স্বার্থে তিনি দিতে চান না কাউকে ক্লিয়ারেন্স। অন্যদিকে রেলে তাণ্ডব চালানো তা নিয়েও নিজের বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন বা ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের কথা মনে পড়ছে আমার। সিআরপিএফের দুজন জওয়ান জখম হয়েছেন, জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি।”

এদিন নাম না করে বিরোধীদেরও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, হিংসাত্মক ঘটনায় যুক্তরা আসলে অতৃপ্ত আত্মা। নির্বাচনে পরাজিত হওয়ার পর যাঁরা এতদিন ঘরে ঢুকে গিয়েছিলেন বা এখনো ঘরেই ঢুকে রয়েছেন, এই কাণ্ডের সেই তিন প্রধান শক্তি মিলে করেছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তাদের ফল ভুগতে হবে।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top