• Home
  • জেলার খবর
  • দিল্লি হাই কোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তিতে মহুয়া

দিল্লি হাই কোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তিতে মহুয়া

Image

দেবজিৎ মুখার্জি: গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ, জনৈক শিল্পপতির থেকে ঘুষ নিয়েছেন ঘাসফুল শিবিরের সাংসদ। মহুয়াকে পড়তে হয় সংসদীয় কমিটির প্রশ্নের মুখেও। ভোটের আগে সাংসদ পদ পর্যন্ত খারিজ হয় তাঁর। যদিও নির্বাচনে দাঁড়িয়ে তিনি ফের জয় পান।

তবে অন্যদিকে মামলাটি চলতে থাকে। তদন্ত চালানো হয় সিবিআইয়ের তরফ থেকে। অবশেষে দিল্লি লোকপালের তরফ থেকে অনুমতি পাওয়া যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করার। চার্জশিট পেশ করার জন্য দিল্লি হাই কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তবে সময়সীমা পেরিয়ে যাওয়া সত্ত্বেও সিবিআই তা করতে ব্যর্থ হয়। 

তখন সুপ্রিম কোর্টে যাওয়া হয় লোকপাল সুপ্রিমোর তরফ থেকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি ওঠে। যেহেতু মামলাটি লোকপালের অন্তর্গত লোকপাল আইনের ২০ নম্বর ধারা অনুযায়ী। তাই শীর্ষ আদালতের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয় দিল্লি হাই কোর্টের নির্দেশের উপর। বেঞ্চের তরফ থেকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও সিবিআইকে নোটিস পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই, এই স্থগিতাদেশের জেরে স্বস্তিতে মহুয়া মৈত্র। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয় এই মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top