দেবজিৎ মুখার্জি: প্রথম দফার নির্বাচনের আগে ট্রাইব্যুনালের গড়িমসি ও অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টে গেলেন আইনজীবী দেবদত্ত কামাত।
তাঁর অভিযোগ, এখনও অফলাইনে ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ না করায়, চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহু সাধারণ মানুষকে, বিশেষ করে যাঁরা প্রযুক্তিগত সুবিধাহীন। শুধু তাই নয়, আরও অভিযোগ, আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে যান্ত্রিকভাবে পর্যাপ্ত আইনি শুনানি ছাড়াই এবং সুযোগও দেওয়া হচ্ছে না আইনজীবীদের প্রতিনিধিত্বের।
শুনানিতে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। কোর্টের প্রশ্ন, কেন একইরকমের অভিযোগ বারবার সামনে আসছে নির্দেশ দেওয়া সত্ত্বেও। জবাবে আইনজীবী কামাতের বক্তব্য, এই পরিস্থিতি তৈরি হওয়ার নেপথ্যে ট্রাইব্যুনালের ঠিকমতো আদালতের নির্দেশ না পালন করা। এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বর্তমান পরিস্থিতির রিপোর্ট চেয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



By










