• Home
  • জেলার খবর
  • রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে মোদির বদলে মমতার নাম সুকান্তর, খোঁচা কুনালের

রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে মোদির বদলে মমতার নাম সুকান্তর, খোঁচা কুনালের

Image

দেবজিৎ মুখার্জি: রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে রীতিমতো হাসির খোরাক হয়ে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তথা বালুরঘাটের বিজেপি সাংসদ, সুকান্ত মজুমদার। কী করেছেন তিনি? নিজের বক্তব্যের তিনি ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বলে ফেলেন। যদিও তক্ষুনি তা সংশোধন করে নেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেন। তবে সেই অংশটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে এবং তা ঘিরে পড়েছে হাসির রোল। খোঁচা দিতে বাদ যাননি ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষও।

ঘটনার সূত্রপাত সংসদে চলতি বাজেট অধিবেশন থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমনের বাজেটের উপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ফেলেন সুকান্ত মজুমদার। তিনি বলে ফেলেন, “আন্ডার দা লিডারশিপ অফ মমতা…….”। যদিও তৎক্ষণাৎ তিনি তা ঠিক করে নেন। কিন্তু ততক্ষণে তা মজার পাত্র বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন দলের অন্যতম প্রভাবশালী নেতা কুনাল ঘোষ। অংশটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গেছে। জয় বাংলা। (মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।)” তাঁর এই পোস্ট তক্ষুনি ভাইরাল হয়ে যায় এবং এরপরই তাতে সকলে কমেন্ট করা শুরু করেন। অনেকেই অনেকরকম মজাদার কমেন্ট করেছেন। অনেকে আবার পাল্টা কুনাল ঘোষকে একহাত নিয়েছেন। অনেকে আবার এটাও দাবি করেছেন যে সুকান্ত মজুমদার হয়তো তৃণমূলে আসতে চাইছেন। তবে দিনের শেষে এই ভিডিওটি এখন হয়ে দাঁড়িয়েছে আলোচনার এক বিষয়।

প্রসঙ্গত, শুধু সুকান্ত মজুমদার একা নন, অতীতে বিজেপির বহু নেতা মুখ ফসকে বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করেছেন, যা ঘিরে পড়েছিল শোরগোল। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বহুবার। অর্থাৎ দলের একাধিক নেতা নিজেদের বক্তব্য পেশ করতে গিয়ে বিস্ফোরক বা বিতর্কিত কিছু বলে ফেলেছিলেন, যা ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এবার দেখার বিষয় যে এক্ষেত্রে কি হয়। কোন পথে বিষয়টি যায়, সেটাই দেখার।

Releated Posts

“কাজ করেছে পুলিশের বড় মাথা” চন্দ্রনাথ হত্যাকাণ্ডে দাবি অর্জুনের

বৃহস্পতিবার অর্জুন সিং বলেন, “এভাবে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনায় কাজ করেছে পুলিশের বড় মাথা। এখন রেকিও প্রযুক্তি-নির্ভর। অনায়াসে করা…

ByByDebojit Mukherjee May 7, 2026

বড় ঘোষণা হুমায়ুনের! কী বললেন?

আজ রেজিনগর বিধানসভা এলাকার নারকেলবাড়ি গড়দুয়ারায় কর্মী সম্মেলন করেন হুমায়ুন কবির। সেখান থেকে তিনি ঘোষণা করেন যে চলতি…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা হারার পরও ক্ষমতা ছাড়ছেন না কেন?

মমতা হারার পরও ক্ষমতা ছাড়ছেন না কেন?

ByByDebojit Mukherjee May 7, 2026

“আমার আপ্তসহায়ক ছিল বলেই চলে যেতে হল”: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “শুধু শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক বলে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছে বলে খুন করা…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top