• Home
  • জেলার খবর
  • অবশেষে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু

অবশেষে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে শুক্রবার পুর-দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, তাঁকে ডাকা হয়েছে সাক্ষী হিসেবে।

সিজিও কমপ্লেক্স পৌছাতেই তৃণমূল নেতা তেমন উত্তর দেননি সাংবাদিকদের প্রশ্নের। কোনও নথি নিয়ে আসতে বলা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে, তিনি জানান যে কোনও নথি আনতে বলা হয়নি এবং নিয়ে এসেছেন কোর্টের অর্ডার। পাশাপাশি, এটাও জানিয়ে দেন যে বাকি কথা পরে বলবেন।

ইডি তলবের মুখে সুজিত বসুর তরফ থেকে দাবি করা হয়েছিল যে যেই মামলায় তলব করা হচ্ছে তাঁকে, তাতে ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং তাতে তাঁর নাম নেই। সেই প্রসঙ্গ টেনে তাঁকে প্রশ্ন করা হয় যে কেন তাহলে বারবার নোটিস পাঠানো হচ্ছে। জবাবে তিনি বলেন যে তাঁর কিছু জানা নেই এই ব্যাপারে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায়, তার উপর নজর রয়েছে সকল রাজ্যবাসীর। তবে ফল ঘোষণার মুখে এই তলব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top