• Home
  • জেলার খবর
  • রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত

রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি বছর বিধানসভা নির্বাচন কবে হবে, সেই ব্যাপারে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এদিনই এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হল তাদের তরফ থেকে। কী সেই সিদ্ধান্ত? রাজ্যের ইলেকশন অবজারভারের দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তবে এর আগেও কমিশনের তরফ থেকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে এসআইআরের শুরুরদিকে। তিনি দায়িত্ব নিয়েছিলেন স্পেশাল রোল অবজারভারের। 

গত দুদিন ধরে বেশ কয়েকটি বিষয়ে বৈঠক করেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বেশকিছু দায়িত্ব ও নির্দেশ দিয়েছেন আধিকারিকদের ভোটের আগেই। মঙ্গলবার দুপুরে যে বৈঠক করেছিলেন জ্ঞানেশ কুমার, তাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে সুব্রত গুপ্তকে। সেটাই সত্যি হয়। তার কিছুক্ষণ পরই তাঁকে রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।

বলে রাখা প্রয়োজন, সুব্রত গুপ্ত অবসরপ্রাপ্ত আইএএস। তিনি আগে ছিলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এক লম্বা সময় ধরে সরকারি আমলা হিসেবে কাজ করার পর তিনি অবসর নিয়েছেন। এসআইআরের শুরুরদিকে তাঁকে রোল অবজার্ভারের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। এই সংক্রান্ত কাজকর্ম যাতে প্রতিটা ক্ষেত্রে ঠিকঠাক হয়, তার নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠানোর দায়িত্ব ছিল তাঁর। এবার তাঁকে রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top