দেবজিৎ মুখার্জি, হাওড়া: শুক্রবার টংতলা মাঠের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। হাওড়ার সভা থেকে এর পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “আমাদের গর্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের গর্ব আমাদের যুবক-যুবতীরা। বলছে নাকি ওখানে নৈরাজ্য চলছে।” এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমি মনে করি প্রতিবাদ করা উচিত ছাত্র-যুবদের।”
প্রসঙ্গত, টংতলা মাঠের সভা থেকে প্রধানমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম গোটা বিশ্বের সম্মানের সঙ্গে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন, হুমকি দেওয়া হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে দেওয়ালে। ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে পড়াশোনার বদলে।” এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, যার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।



By










