• Home
  • জেলার খবর
  • “স্বাস্থ্য ভালো নেই রাজ্যের বিচার ব্যবস্থার” বড় মন্তব্য বিশ্বজিৎ বসুর

“স্বাস্থ্য ভালো নেই রাজ্যের বিচার ব্যবস্থার” বড় মন্তব্য বিশ্বজিৎ বসুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “স্বাস্থ্য ভালো নেই রাজ্যের বিচার ব্যবস্থার” সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই দাবি করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কী বলেছেন তিনি? বৃহস্পতিবার তিনি মুখোমুখি হন এবিপি আনন্দের এবং সাক্ষাৎকার দেন সুমন দেকে। সেখানে কথা প্রসঙ্গে তিনি এমনটা দাবি করেন। শুধু তাই নয়, তিনি নিজের অবস্থান জানান শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ দুর্নীতি নিয়েও।

বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে সুমন দে প্রশ্ন করেন সম্প্রতি রাজ্যে হওয়া একাধিক ঘটনা নিয়ে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরজি কর হত্যাকান্ড, সবটা নিয়েই তিনি মতামত জানতে চান বিচারপতি বসুর। সেই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ বসু দাবি করেন যে বর্তমানে রাজ্যের বিচার ব্যবস্থার অবস্থা ভালো নয়। তিনি বলেন, “স্বাস্থ্য ভালো নেই রাজ্যের বিচার ব্যবস্থার”।

আরজি কর হত্যাকান্ডকে ঘিরে শীর্ষ আদালতে যে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, সেই ব্যাপারেও বিশ্বজিৎ বসুকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন যে সুপ্রিম কোর্ট তা করলেও, দিনের শেষে বিচার ব্যবস্থার উপরই মানুষ আস্থা হারিয়ে ফেলে। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট সেটা ক্ষমতাবলে করতে পারে। কিন্তু মানুষের যে অনাস্থা বা হতাশা, সেটা কিন্তু সবটাই বিচার ব্যবস্থার উপর এসে পড়ে।”

নিয়োগ দুর্নীতি ও শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রসঙ্গ ওঠে সাক্ষাৎকারে। সেই ব্যাপারেও নিজের মতামত জানান বিশ্বজিৎ বসু। অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য, “নিয়োগ দুর্নীতি যে শুধু ধ্বংস করেছে শিক্ষাকে শিক্ষা ক্ষেত্রে, তা নয়। আরো বহু গভীরে এর রুট রয়েছে।” পাশাপাশি, কিছুটা আক্ষেপের সুরও শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, “শিক্ষার বাইরে শিক্ষকদের বাকি সবকিছু করতে হয়।”

অবসরপ্রাপ্ত বিচারপতি যা বললেন, তা থেকে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে রাজ্য রাজনীতিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে এবার তিনি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে হাঁটছেন? কোন পথে যাচ্ছে বিষয়টি? সেদিকেই এখন নজর রয়েছে সকলের। তবে বিষয়টি যে ভেবে দেখার মতো, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top