• Home
  • জেলার খবর
  • ধরনার আবহে ফের বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে রাজ্য

ধরনার আবহে ফের বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে রাজ্য

Image

দেবজিৎ মুখার্জি: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) অসম্পূর্ণ চূড়ান্ত তালিকাকে কেন্দ্র করে তোলপাড় চলছে গোটা বাংলায়। ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। প্রতিনিয়তই মঞ্চ থেকে একের পর এক ইস্যু তুলে গেরুয়া শিবিরকে আক্রমণ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো ও বাকিরা। আজ ধরনার চতুর্থদিন। এদিনও মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই আবহে ফের বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। বিশিষ্ট আইনজীবী, তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী, মানেকা গুরুস্বামী অভিযোগ তোলেন যে একাধিক নাগরিকের নাম বাদ দেওয়া হয়েছে যারা আগে ভোট দিয়েছেন। এখানেই শেষ নয়, এই ব্যাপারে তিনি আরো দাবি করেন যে তাঁদের নথি নাকি নেওয়াই হয়নি।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এভাবে তিনি শুনতে পারেন না এই মামলা। এরপর মানেকা গুরুস্বামীর তরফ থেকে আর্জি জানানো হয় যেন আসল মামলার সাথে এটি যুক্ত করা হয়। জানা গিয়েছে, প্রধান বিচারপতি সূর্য কান্ত আগামীকাল এই মামলাটি শুনবেন আসল মামলার সঙ্গে। এবার দেখার বিষয় যে এই বিষয়ে কি বলে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top