• Home
  • দেশ
  • জ্বালানি সংকট সামাল দিতে কেন্দ্রকে বড় পরামর্শ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির

জ্বালানি সংকট সামাল দিতে কেন্দ্রকে বড় পরামর্শ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে ভারত সহ গোটা বিশ্ব। কেন্দ্রের তরফ থেকে আশ্বাস মিললেও হয়নি সমস্যার সমাধান। বন্ধ রয়েছে অজস্র হোটেল-রেস্তরা। পাশাপাশি, বাড়িতে ব্যবহার করা রান্নার গ্যাসের  ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। এমন আবহে, পরিস্থিতি সামাল দিতে, কেন্দ্রকে নয়া পরামর্শ দেওয়া হল সংসদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে। 

সুত্র মারফত জানা গিয়েছে যে কমিটি কেন্দ্রকে বলেছে তারা যেন ৯০ দিনের জন্য ক্রুড অয়েল মজুত করে এবং বর্তমানে কোন দেশগুলির তরফ থেকে তেল পাওয়া যেতে পারে, তাও যেন খতিয়ে দেখা হয়। তারা জ্বালানি গ্যাস নিয়েও কেন্দ্রকে পরামর্শ দিয়েছে। যাঁরা সুবিধাভোগী, তাঁদের জন্য যেন সহজ করে দেওয়া হয় এলপিজি। জ্বালানি গ্যাস যাতে সাশ্রয়ী হয়, বিশেষ করে সাধারণ ও গ্রামীণদের জন্য, সেটার দিকে নজর দেওয়া উচিত কেন্দ্রের।  পাশাপাশি, কেন্দ্রের সতর্ক থাকা উচিত দেশের জ্বালানি চাহিদা বৃদ্ধি হতে চলা নিয়ে।

এবার দেখার বিষয় যে কমিটির এই পরামর্শের পর কি করে কেন্দ্র। পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা, সেটাই এখন দেখার। আগামীদিনে জ্বালানি সংকট রুখতে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে দেশবাসীর।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top