• Home
  • দেশ
  • “এসআইআর করে বাদ দেওয়া হচ্ছে সপা ভোটারদের নাম” বড় অভিযোগ অখিলেশের

“এসআইআর করে বাদ দেওয়া হচ্ছে সপা ভোটারদের নাম” বড় অভিযোগ অখিলেশের

Image

দেবজিৎ মুখার্জি: স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে (এসআইআর) উত্তপ্ত বাংলা সহ জাতীয় রাজনীতি। পশ্চিমবঙ্গে এই বিষয়কে ঘিরে রীতিমতো তোলপাড় চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে সরব হয়েছেন। তিনি যেই অভিযোগ তুলেছেন, এবার তা শোনা গেল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টি প্রধান, অখিলেশ যাদবের গলায়ও। তাঁর দাবি, এসআইআরের দ্বারা সপা ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও অনুরোধ করেছেন।

এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল জাতীয় রাজনীতি। বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। যদিও গেরুয়া শিবির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে। তারাও পাল্টা দোষারোপ করেছে বিরোধীদের। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা এই নিয়ে নিয়মিত সুর চড়িয়ে যাচ্ছেন। 

বাংলায় এসআইআর চালু হওয়ার পর থেকেই গোটা রাজ্যে হইচই পড়ে যায়। প্রতিনিয়ত আক্রমণ করতে থাকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই হুঁশিয়ারি দিয়েছেন। দলের অন্যান্য প্রভাবশালী সাংসদরাও এর বিরুদ্ধে নিয়মিত আওয়াজ তুলে গিয়েছেন সংসদে। এক কথায় বলতে গেলে, গোটা বাংলার পরিস্থিতি স্পর্শকাতর হয়ে গিয়েছে এসআইআরের ফলে।

তবে বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ তুলেছেন, এবার তা শোনা গেল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলাতেও। সোমবার তিনি অভিযুক্ত তোলেন যে দলের ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি কমিশনকে পদক্ষেপের দাবি জানান এবং এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধও করেন। 

সপা প্রধানের প্রশ্ন, কেন কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত? শুধু তাই নয়, যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তোলেন তিনি। পাশাপাশি, কমিশনের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে বিধানসভায় আওয়াজ তোলার কথাও জানান তিনি। এছাড়া তিনি এটাও দাবি করেন যে একমাত্র বিএলওদের হাতে থাকা উচিত ফর্ম-৭এর দ্বারা নাম বাদ দেওয়ার বিষয়টি এবং এই কেন্দ্রিক তথ্যগুলি অ্যাসেম্বলি ও বুথ বেসড প্রকাশের দাবিও তুলেছেন। এদিন কিছু তথ্য ও পরিসংখ্যান তুলে তিনি জানিয়েছেন কিভাবে ছোট ছোট কারণে সপার সমর্থকদের নাম হাটানোর কাজ চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, দলের তরফ থেকে লাগাতার তথ্য তুলে ধরা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দলিত, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণীদের নাম বাদ পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top