• Home
  • দেশ
  • চিকিৎসায় উন্নতি হচ্ছে সোনিয়ার, কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

চিকিৎসায় উন্নতি হচ্ছে সোনিয়ার, কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

Image

দেবজিৎ মুখার্জি: গত মঙ্গলবার গুরুতর অসুস্থ হওয়ায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তথা সাংসদ, সোনিয়া গান্ধীকে। বিষয়টি জানাজানি হতেই চিন্তায় পড়েন হাত শিবিরের নেতা-কর্মীরা। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তবে চিকিৎসা করে সোনিয়া গান্ধীর উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। চিকিৎসক অজয় স্বরূপ জানিয়েছেন, “এখন ওনার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। উন্নতি দেখা যাচ্ছে এবং তিনি স্বাচ্ছন্দে রয়েছেন।” পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে তাঁরা আশা করছেন যে এক-দু’দিনের মধ্যে হাসপাতাল থেকে তাঁর ছুটি হবে। 

হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে যে ঋতুর পরিবর্তনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁর জ্বর ছিল এবং সংক্রমণ হয়েছে বুকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top