• Home
  • দেশ
  • ফের গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

ফের গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

Image

দেবজিৎ মুখার্জি: আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। চিন্তার ছায়া নেমে এসেছে গোটা দলের নেতা-কর্মীদের উপর। 

সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন রাতে শ্বাসকষ্ট কেন্দ্রিক সমস্যা দেখা দেয় সোনিয়া গান্ধীর। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করানো হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সাথে ছিলেন তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে যে সংক্রমণ হয়েছে তাঁর বুকে এবং চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

প্রসঙ্গত, এর আগে একাধিকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। ২০১১ সালের আগস্ট মাসে ক্যান্সারের চিকিৎসা করানো হয়েছিল। ২০২২ সালে দুবার করোনায় আক্রান্ত হন তিনি এবং তারপর থেকে নানা শারীরিক সমস্যায় তিনি ভুগছেন। গত বছর শিমলায় বেড়াতে গিয়েও আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

সোনিয়া গান্ধী চলতি বছরের জানুয়ারি মাসে বেশ কিছুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন। নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর দিল্লির গভীর দূষণের জেরে। হাসপাতাল সূত্রে খবর, কংগ্রেস নেত্রী রুটিন চেকাপের জন্য আসেন কাশির সমস্যা আচমকা বৃদ্ধি পাওয়ায়। চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে রাখা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top