• Home
  • দেশ
  • এসআইআর: প্রধানমন্ত্রীর গড়েই ৯ হাজারের বেশি ভুয়ো ভোটার, ফাঁস করলেন দলের মন্ত্রী

এসআইআর: প্রধানমন্ত্রীর গড়েই ৯ হাজারের বেশি ভুয়ো ভোটার, ফাঁস করলেন দলের মন্ত্রী

Image

দেবজিৎ মুখার্জি: এমনিতেই এসআইআর ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি, তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচন কেন্দ্র বারাণসীতে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। কী হয়েছে নামোর কেন্দ্রে? সেখান থেকে পাওয়া গেছে ৯ হাজারের বেশি ভুয়ো ভোটার। শুধু তাই নয়, বিষয়টি ফাঁস করা হয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী, তথা বিধায়ক, রবীন্দ্র জয়েসওয়ালের তরফ থেকে। এর পাশাপাশি তুলেছেন বিস্ফোরক অভিযোগও।

বর্তমানে বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি যোগীরাজ্য উত্তরপ্রদেশেও চলছে এসআইআরের কাজ। তার মাঝেই বারাণসী উত্তর বিধানসভার বিধায়ক রবীন্দ্র জয়েসওয়াল বড়সড় অভিযোগ আনলেন। তাঁর বক্তব্য, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোট ৯ হাজার ২০০ জনের নাম। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে বেশ কয়েকটি জায়গার ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। একেবারে সবটা ঘেঁটেই ৯ হাজার ২০০ জনের নাম বেছে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। 

সমাজমাধ্যমে রবীন্দ্র জয়েসওয়ালের বক্তব্য, “শুধু একটা জায়গার ভোটার তালিকায় দেশের প্রত্যেকটি ব্যক্তির নাম থাকা উচিত। যদি অনেক জায়গায় থাকে, তাহলে লাভ কি এসআইআর করে?” তাঁর তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও। তিনি প্রশ্ন তোলেন যে ধরাই না যায় যদি ফেক ভোটার, একজন ভোটারের নাম যদি অনেকগুলি বুথে থাকে, তাহলে এসআইআর করে কী লাভ? পাশাপাশি, জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে পুরো ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন।

এই পোস্ট নেটিজেনদের নজরে আসতে খুব বেশি সময় লাগেনি। দেখামাত্রই তাঁরা কমেন্ট করতে শুরু করেন। সকলেই নানারকম মত জানান। তবে দিনের শেষে প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র থেকেই এমন ঘটনা ঘটা গেরুয়া শিবিরের কাছে একটা অস্বস্তির বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সেক্ষেত্রে দেখার বিষয় যে কিভাবে এই পরিস্থিতির সামাল দেওয়া হয়। এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়, সেই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top