• Home
  • খেলা
  • “এসআইআর ভালো বিষয়” শুনানি শেষে বক্তব্য শামির

“এসআইআর ভালো বিষয়” শুনানি শেষে বক্তব্য শামির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জাতীয় দলের জার্সি পড়ে খেলা এবং দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও এসআইআর শুনানিতে ডাক পড়ে টিম ইন্ডিয়ার অন্যতম তারকা পেসার মহাম্মদ শামির। খবর জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে যায় চারিদিকে। তবে খেলার জন্য রাজ্যের বাইরে ছিলেন বলে তিনি যেতে পারেননি। অবশেষে মঙ্গলবার তিনি শুনানিতে উপস্থিত হন যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে। তা শেষ হওয়ার পর তিনি নিজের অবস্থানও জানান গোটা বিষয়টি নিয়ে 

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় নাম মহাম্মদ শামি। জাতীয় দলের জার্সিতে তিনি একাধিক বড় টুর্নামেন্ট খেলেছেন এবং দিয়েছেন দৃষ্টি আকর্ষণ করার মতো পারফর্মেন্স। বিশেষ করে গত ওডিআই বিশ্বকাপে তাঁর বোলিং ছিল একেবারে দেখার মতো। শুধু তাই নয়, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র উইকেট।

তবে বিতর্ক তৈরি হয় যখন শামির ডাক পড়ে এসআইআর শুনানির জন্য। খবর জনসম্মুখে আসতে একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই বেশ ক্ষুব্ধ হয়েছেন। তাঁর ভক্তরা দাবি করেছিলেন যে তারকা পেসারের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত শুনানিতে উপস্থিত হন শামি। এখন তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। মঙ্গলবার তিনি সমস্ত নথি ও প্রমাণপত্র নিয়ে হাজির হন। উপস্থিত ছিলেন তাঁর ভাই মহাম্মদ কাইফও।

শুনানি শেষে সাংবাদিকদের শামি বলেন, “এটা কখনোই উপেক্ষা করা উচিত নয়। এসআইআর ভালো বিষয়। আপনাদেরও আসা উচিত যদি ডাক পড়ে। অবশ্যই জরুরি নাম সংশোধনের বিষয়টি। যতবার আমাকে ডাকা হবে, আমি ততবারই আসবো। কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি আমাকে। সকলেই খুব সাহায্য করেছে আমাকে।”

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top