• Home
  • জেলার খবর
  • বাংলায় এসআইআর: ধাপে ধাপে প্রকাশ চূড়ান্ত তালিকা! জেনে নিন বাদের সংখ্যা

বাংলায় এসআইআর: ধাপে ধাপে প্রকাশ চূড়ান্ত তালিকা! জেনে নিন বাদের সংখ্যা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে এসে গেল সময়। ধাপে ধাপে প্রকাশ করা হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) চূড়ান্ত তালিকা। তবে এই প্রশ্ন আজও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে কতজনের নাম বাদ পড়েছে তালিকা থেকে? কোন জেলা থেকে কতজনের নাম বাদ পড়েছে, সেই ব্যাপারে খবর পাওয়া গেছে কমিশন সূত্র মারফত। বিভিন্ন জেলা থেকেই অনেকের নাম বাদ পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে উত্তর কলকাতা থেকে ১৭ হাজার ও দক্ষিণ কলকাতা থেকে বাদ গিয়েছে ৩ হাজার ২০৭ জন ভোটারের নাম। বাঁকুড়ায় বাদ পড়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। আলিপুরদুয়ারের ক্ষেত্রে সেই সংখ্যা ১১ হাজার ৬৯২। যদিও সেখানে  ৮০ হাজার ৪৯৪ জনের নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশন বলে খবর। নদিয়াতে বাদের তালিকায় প্রায় ৬০০০০ এবং বিচারাধীন প্রায় ২ লক্ষ ১৬ হাজার।

হুগলি জেলায় প্রায় ১৬ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। জেলা প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে যে খসড়া তালিকাতে মোট ভোটার ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩। যদিও আন্ডার অ্যাডজুডিকেশন ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনায় বাদের সংখ্যা ৫০ হাজার এবং বিচারা দিনের সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার। পশ্চিম মেদিনীপুরে বাদের সংখ্যা ১৮০০০ এবং বিচারাধীনের সংখ্যা এক লক্ষ। পূর্ব বর্ধমানে বাদ গিয়েছে ১৭ হাজার ভোটারের নাম।

চূড়ান্ত ভোটার তালিকাকে ঘিরে কোনরকম অশান্তি যাতে না হয়, তার জন্য চার জেলায় ৪ জন সিনিয়র আইপিএস অফিসারকে পাঠানো হয়েছে। সেই চার জেলা মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ ও কোচবিহার এবং এর দায়িত্বে রয়েছেন অজয় নন্দ, গৌরব শর্মা, রশিদ মুনির খান এবং সুনীল কুমার যাদব। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর কি হয়।

নোট: এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই তথ্য আমাদের হাতে এসেছে

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top