• Home
  • দেশ
  • অজিতের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখছে না উদ্ভব শিবির ও কংগ্রেস

অজিতের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখছে না উদ্ভব শিবির ও কংগ্রেস

Image

দেবজিৎ মুখার্জি: মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর শোক এখনো ভুলে উঠতে পারেননি মারাঠা রাজ্যের বহু মানুষ। তবে গোটা বিষয়টিকে শুধু বিমান দুর্ঘটনা বলে অনেকে দেখছেন না। অনেকে মনে করছেন যে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। যদিও কাকা শরদ পাওয়ার বিষয়টিকে দুর্ঘটনা বলেই দাবি করেছেন, কিন্তু তা সত্বেও এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন অনেকে।

এই নিয়ে মুখ খুলেছেন উদ্ভব শিবিরের শিবসেনা এবং কংগ্রেস। শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন যে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা উচিত। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে কিছু সন্দেহজনক রয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তর দাবি করেছেন যে এটি ষড়যন্ত্র হলেও হতে পারে এবং এর তদন্ত হওয়া দরকার।

সঞ্জয় রাউত বলেন, “এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। প্রশ্ন ওঠা উচিত তাঁর নিজের দলেও। সন্দেহজনক তো কিছু রয়েছে। কিছু একটা নিশ্চয়ই হয়েছে পর্দার আড়ালে। উনি ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বিজেপি বলছিল, সেচ দফতরের ফাইল রয়েছে তাদের কাছে। এরপরই এমন রহস্যজনক দুর্ঘটনা ঘটলো। কদিন আগেই অজিত বলেছিলেন যে ওনার কাছে ফাইল রয়েছে কয়েকজন বিজেপি নেতার ব্যাপারে। তারপরেই এই দুর্ঘটনা। বিষয়টা আমার প্রথম দিন থেকেই সন্দেহজনক লাগছিল। বিষয়টা তুলব সংসদে।”

অন্যদিকে, কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তর বলেন, “অজিত দাদার এই হঠাৎ মৃত্যু কোনও ষড়যন্ত্র হলেও হতে পারে। তদন্ত করে দেখার দরকার এটা।” এরপরই তিনি প্রশ্ন তোলেন, “এই ষড়যন্ত্র করা হয়েছে কি এনসিপির দুই শিবিরকে ফের এক হওয়া থেকে আটকাতে? এই কারণেই কি দ্রুত বেছে নেওয়া হলো উপমুখ্যমন্ত্রী?” অর্থাৎ দুজনের কথা থেকেই স্পষ্ট যে শরদ পাওয়ার যতই এটিকে দুর্ঘটনা হিসেবে দেখুক না কেন, তাঁরা কিন্তু দেখছেন না।

প্রসঙ্গত, গত বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঘটনাকে ঘিরে নেমে আসে শোকের ছায়া। দেশের সকল রাজনীতিবিদ বেশ দুঃখ পেয়েছেন এই ঘটনায়। তবে অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্র দেখছিলেন। যদিও কাকা শরদ পাওয়ার দাবি করেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top