• Home
  • জেলার খবর
  • “একজন অনুপ্রেরণা ছিলেন গায়িকা হিসাবে” আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত মমতা 

“একজন অনুপ্রেরণা ছিলেন গায়িকা হিসাবে” আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত মমতা 

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতের উপর কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। পরিবারের সদস্য থেকে শুরু করে অনুগামী ও বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর না ফেরার দেশে চলে যাওয়ায় শোকাহত।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “গভীরভাবে শোকাহত। তিনি একজন অনুপ্রেরণা ছিলেন গায়িকা হিসাবে, যিনি আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন প্রজন্মের পর প্রজন্ম।” তিনি আরও লিখেছেন, “একাধিক বাংলা গানও গেয়েছেন আশাজি। বেশ জনপ্রিয় ছিলেন বাংলাতেও। ২০১৮ সালে তাঁকে আমরা ভূষিত করেছিলাম বঙ্গবিভূষণ সম্মানে। আমার আন্তরিক সমবেদনা তাঁর পরিবার, সহকর্মী সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের প্রতি।”

প্রসঙ্গত, শনিবার আশা ভোঁসলে হঠাৎ আক্রান্ত হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তাঁকে রাখা হয়েছিল এর্মাজেন্সি কেয়ার ইউনিটে আইসিইউতে। তিনি ছিলেন চিকিৎসক প্রতীত সমদানির আন্ডারে। শনিবার সন্ধ্যাবেলা তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন শারীরিক অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়েই। তারপরই হাসপাতালে ভর্তি করানো হয় সন্ধ্যা সাতটা নাগাদ। তবে আপ্রাণ চেষ্টা করার পরও শেষরক্ষা হলো না। সকলকে চিরবিদায় জানালেন তিনি।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“একটি মিষ্টি পান আর ১০০ টাকার নোট!” কীভাবে বদলে গেল রফি-ভক্ত পান বিক্রেতা মনিরুদ্দিনের ভাগ্য?

না নিলে কষ্ট পাবেন বলে টাকাটি নিই আমি, বলে চোখ মোছেন মনিরউদ্দিন। সাব কোনোদিন আমার দোকানে পা না…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“কাজ এখনও শেষ হয়নি!” জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান করে অবসরের জল্পনা ওড়ালেন নসীরুদ্দীন শাহ্

আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে,…

ByByHafizur Rahaman Aug 2, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top