• Home
  • জেলার খবর
  • “ওর ইচ্ছা হয়েছে আবেদন করেছে” স্ত্রীর জীবনপঞ্জিকা জমা নিয়ে অবস্থান দিলীপের

“ওর ইচ্ছা হয়েছে আবেদন করেছে” স্ত্রীর জীবনপঞ্জিকা জমা নিয়ে অবস্থান দিলীপের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ওর ইচ্ছা হয়েছে আবেদন করেছে” স্ত্রী রিঙ্কু মজুমদারের জীবনপঞ্জি জমা দেওয়া প্রসঙ্গে এমনটাই দাবি করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কী বক্তব্য তাঁর? বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে তিনি জানান। দিলীপ ঘোষ পরিষ্কার করে দেন যে অনেকেই আবেদন করেছেন, তবে প্রার্থীকে হবে, তা দল ঠিক করবে। 

আগামী বিধানসভা ভোটে প্রার্থী হয়ে দাঁড়ানোর দাবি তুলে বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিলেন দিলীপ জায়া রিঙ্কু মজুমদার। সূত্র মারফত জানা গিয়েছে যে গত মাসের, অর্থাৎ জানুয়ারির, শেষ দিনের সন্ধ্যেবেলায় তিনি একজনের হাতে তা তুলে দেন সল্টলেকের দপ্তরে। জানা যাচ্ছে, তিনি তাতে তিনটি আসনে – মেদিনীপুর শহর, বীজপুর এবং নিউটাউন – লড়াই করার ইচ্ছা দেখিয়েছেন। পাশাপাশি, জীবনপঞ্জিতে তিনি জানিয়েছেন দলের হয়ে কি কি কাজ করছেন ও করেছেন।

এই বিষয়ে বৃহস্পতিবার নিজের অবস্থান জানান দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন। সাংবাদিকদের তিনি এই বিষয়ে জানান। দিলীপ ঘোষ বলেন, “আমার থেকেও পুরনো দলে। আমি বিধায়ক, সাংসদ হয়ে গেলাম। ওর ইচ্ছা হয়েছে আবেদন করেছে।” এরপরই গেরুয়া শিবিরের দাবাং নেতা স্পষ্ট করে দেন যে প্রার্থী ঠিক করবে দল। তিনি বলেন, “অনেকেই আবেদন করেছেন। তবে কে প্রার্থী হবেন, সেটা দল ঠিক করবে।”

প্রসঙ্গত, এই ব্যাপারে রিঙ্কু মজুমদারও নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “কয়েক মাস হয়েছে আমি মিসেস ঘোষ হয়েছি। কিন্তু নিউটাউনে থাকি ২০১৩ সাল থেকে। কাজ করেছি দলের। বিয়ে, ছেলের মৃত্যু হয়েছে। তবে মানুষের জন্য কাজ করব, সেটা আমার পরিকল্পনাতেই ছিল। সংগঠনের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করেছি। আর অনেকেই সিভি জমা করছেন। একটা রাজনৈতিক সত্বাও তো আছে আমার। লড়াই করতে চাই আমি। অবশ্যই জিততে চাইব।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top