দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: প্রথম দফার ভোটে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সকল দলেরই হেভিওয়েট প্রার্থীরা আজ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়েছেন তারকা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহাও। আসানসোল উত্তর বিধানসভার ২৮১/৩৮ নম্বর বুথে তিনি ভোট দেন।
ভোটগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হন শত্রুঘ্ন সিনহা এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে ঘাসফুল শিবিরে বড় ব্যবধানে জয়ী হবে। তিনি বলেন, “বড় ব্যবধানে জিতবে তৃণমূল কংগ্রেস, আরও ভালো ফল হবে।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এক জোর আলোচনা চলছে।
এবার দেখার বিষয় যে শত্রুঘ্ন সিনহা যা দাবি করেছেন, তা সত্যি হয় কিনা। গত বিধানসভা নির্বাচনের থেকেও কি ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস নাকি আসন কমবে ঘাসফুল শিবিরের। কী হতে চলেছে শেষ পর্যন্ত? তা বলবে সময়।



By









