• Home
  • জেলার খবর
  • আবারও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শশী-কুণাল

আবারও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শশী-কুণাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শাসকদলের প্রার্থীরা। এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। এদিন কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেন। তাঁর বক্তব্য, তিনি খবর পাচ্ছেন যে বিকেল নাগাদ আরো কিছু ব্যালট আসার সম্ভাবনা রয়েছে এবং তিনি অ্যালার্ট করেছেন দলের নির্বাচনী এজেন্টদের।

এদিন সিসিটিভি ফুটেজ নিপুণভাবে দেখার পর কুণাল ঘোষ অভিযোগ করেন যে গতরাতে কয়েকজনকে হাতে করে ব্যালট এদিক-ওদিক করতে দেখা গিয়েছিল ব্যালট এদিক-ওদিক করতে। তাঁর কথায়, “আজ সকালে, গতকাল যে স্ক্রিনে মুভমেন্ট দেখা গিয়েছে, তার পরিস্থিতি দেখতে এসেছিলাম। এখন গতিবিধি নেই, তবে ফের ব্যালট আসার সম্ভাবনা রয়েছে বিকেলে।” দলীয় এজেন্টদের তিনি সবরকমভাবে সতর্ক থাকতে বলেছেন।

এদিকে শুক্রবার পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার ক্ষেত্রে আরও কড়াকড়ি বাড়িয়েছে কমিশন। গোটা এলাকা এখন একজন এসিপি ও ডিসিপির তত্ত্বাবধানে। মনোজ কুমারের তরফ থেকে জানানো হয়েছে, “২৪ ঘণ্টা চলছে সিসিটিভি নজরদারি, বাইরের যে কেউ চাইলে তা দেখতে পাবেন।” ঘাসফুল শিবিরের এই ধারাবাহিক অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, শাসকদল নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এমন নাটক করছে। তাঁর কটাক্ষ, “কোথাও কোনো সমস্যা নেই। সবটাই গা জোয়ারির ফল তৃণমূলের। এখন এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে নিজেদের নাক বাঁচানোর জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top