• Home
  • দেশ
  • ৬ বছর পর জেলের বাইরে ঈদ কাটালেন শার্জিল ইমাম

৬ বছর পর জেলের বাইরে ঈদ কাটালেন শার্জিল ইমাম

Image

দেবজিৎ মুখার্জি: প্রায় ৬ বছর পর জেল থেকে বেরোলেন ২০২০ সালের দিল্লি দাঙ্গায় অন্যতম মূল অভিযুক্ত শার্জিল ইমাম। ভাইয়ের বিবাহে যোগ দেওয়ার পাশাপাশি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য, ৯ মার্চ, মঞ্জুর করা হয় দিল্লির নিম্ন আদালতের তরফ থেকে তাঁর অন্তর্বর্তী জামিন। করকরডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী, ২০-৩০ মার্চ পর্যন্ত, ১০ দিনের জন্য তা মঞ্জুর করেন। পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সেই পরিমাণ টাকার দুই জামিনদার দাখিলের শর্তে মঞ্জুর করা হয় জামিন।

শার্জিলের তরফ থেকে ৬ সপ্তাহের জামিন চাওয়া হয়েছিল এবং উল্লেখ করা হয়েছিল ছোট ভাইয়ের বিয়ের কথা। তাঁর আইনজীবীর বক্তব্য, তাঁকে অংশগ্রহণ ও সাহায্য করতে হবে, ২২-২৮ মার্চের মধ্যে, বিবাহের নানা অনুষ্ঠানে। মায়ের অসুস্থতার কথাও তুলে ধরা হয়েছিল আবেদনে এবং জানানো হয়েছিল যে ছোট ভাই তাঁর দেখাশোনা করলেও বিয়ের কারণে ব্যস্ত থাকবেন এবং সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে শার্জিলকেই। 

যদিও সরকার পক্ষের তরফ থেকে শার্জিলের হাজির থাকা বাধ্যতামূলক নয় বলে বিরোধিতা করা হয়। পাশাপাশি, এও জানানো হয় যে শার্জিলের লাগাতার জামিনের আবেদন খারিজ করা হয়েছে নিম্ন আদালত, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং মুক্তি পেলে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের।

সমস্ত পক্ষের কথা শুনে আদালতের তরফ থেকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। তবে এই সময়ের মধ্যে শার্জিলকে একাধিক নিয়ম মেনে চলতে হবে। তিনি সাক্ষী বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, মোবাইল নম্বর দিতে হবে তদন্তকারী কর্তাকে এবং তা চালু রাখতে হবে এবং দূরে থাকতে হবে মিডিয়া ইন্টারেকশন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে। শার্জিল শুধু দেখা করতে পারবেন বাড়ির লোকেদের সঙ্গে এবং সেখান থেকে বা বিয়ের অনুষ্ঠানের জায়গা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। মুক্তি পাওয়ার জেরে শার্জিল জেলের বাইরে ঈদ কাটালেন ৬ বছর পর।

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top