• Home
  • দেশ
  • ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে, পড়ল সেন্সেক্স-নিফটির পয়েন্ট

ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে, পড়ল সেন্সেক্স-নিফটির পয়েন্ট

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে। গত দুদিন পরিস্থিতিতে উন্নতি দেখা গেলেও বৃহস্পতিবার ফের ধস নামলো দালাল স্ট্রিটে। কমলো সেন্সেক্স ও নিফটির পয়েন্ট। বড় সংস্থাগুলির শেয়ারের হার পড়ল ২-৪ শতাংশ। 

এদিন সকাল ৯টা ১৬ নাগাদ বাজার খোলে এবং খোলামাত্রই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স কমে যায় প্রায় ১৬৩২ পয়েন্ট বা ২.১৩ শতাংশ। নিফটি নেমেছে ২৩,২৭৭.৩৫ সূচকে প্রায় ৫০০ পয়েন্ট বা ২.১০% কমে।

বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বেশ বুঝেশুনে ট্রেডিং করতে হবে এবং এই মুহূর্তে কোনও বড় লাভের আশা না করাই ঠিক হবে। যদিও কোভিড পিরিয়ড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীনও সূচক অনেকটাই পড়েছিল একলাফে। তবে তা সামনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল শেয়ার বাজারের। এবারও মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধ বন্ধ হলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top