দেবজিৎ মুখার্জি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে দাবী করা হয় যে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সেই অনুযায়ী আগামী পাঁচদিনের জন্য জ্বালানি পরিকাঠামোতে হামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে অনেকেই আশা করছেন যে যুদ্ধ থামতে পারে। যদিও ইরানের তরফ থেকে ট্রাম্পের যুদ্ধ থামানোর আশ্বাসকে ভুয়ো বলে দাবি করা হয়েছে।
তবে ট্রাম্পের এই ভুয়ো আশ্বাসেই উন্নতি দেখা গেল শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচক উঠে যায় ১০০০ পয়েন্টেরও বেশি। পাশাপাশি, উন্নতি দেখা যায় নিফটির ক্ষেত্রেও। উন্নতি দেখা গেছে টাকার দামেও। এই মুহূর্তে তা দাঁড়িয়েছে ৯৩ টাকা ৮৩ পয়সায়। ১২ পয়সা কমে গিয়েছে শুক্রবারের তুলনায়। বিশেষজ্ঞরা আরো পতনের সম্ভাবনা দেখছেন। এই পরিস্থিতিতে ৩৪ পয়সা টাকার দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ৫৮ পয়সা।
পাশাপাশি, তেলের দামও কমেছে বিশ্ববাজারে বলে খবর। সবমিলিয়ে, কিছুটা ভালো হয়েছে বাজারের অবস্থা। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই খুশি কতক্ষণ টিকবে। সেক্ষেত্রে দেখার যে এবার শেষ পর্যন্ত কি হয়।



By












