• Home
  • দেশ
  • অজিতের মৃত্যুতে ষড়যন্ত্র দেখছেন না শরদ

অজিতের মৃত্যুতে ষড়যন্ত্র দেখছেন না শরদ

Image

দেবজিৎ মুখার্জি: জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু। বুধবার সকালে তিনি চলে যান না ফেরার দেশে। তবে অনেকে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কিন্তু এটি দুর্ঘটনা না ষড়যন্ত্র? এবার এই নিয়ে মুখ খুললেন কাকা শরদ পাওয়ার। কী বক্তব্য তাঁর? তিনি এর মধ্যে কোনও ষড়যন্ত্র দেখছেন না, বরং দুর্ঘটনা বলেই মনে করছেন। 

শরদ পাওয়ার বলেন, “এটা পুরোপুরি একটা দুর্ঘটনা এবং এর মধ্যে ষড়যন্ত্র কিছু নেই।” এরপরই মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর গুরুত্ব বোঝালেন তিনি। তাঁর বক্তব্য, “মহারাষ্ট্রের জন্য অজিতের মৃত্যু একটা বড় ক্ষতি। আজ আমাদের ছেড়ে চলে গেলেন একজন দক্ষ নেতা। এক মহান ব্যক্তিত্বকে আজ হারালো মহারাষ্ট্র। এই ক্ষতি অপূরণীয়।” তিনিও শোকাহত অজিত পাওয়ারের মৃত্যুতে।

তিনি আরো বলেন, “আমাদের হাতে সবটা থাকে না। আজ অসহায় আমি। রাজনীতি থাকে না কিছু ঘটনার পেছনে। আমি এই মতে পরিষ্কারভাবেই রয়েছি। কোনও ষড়যন্ত্র নেই এই ঘটনার মধ্যে। পুরোপুরি এটা একটা দুর্ঘটনা। আমাদের সকলকে বয়ে বেড়াতে হবে এই যন্ত্রনা চিরকাল। দয়া করে রাজনীতি আনবেন না এর মধ্যে।” তবে একাংশ যে এর মধ্যে এখনো ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন, তা বলাই বাহুল্য। বলা ভালো, তা না বললেও চলে। 

এবার দেখার বিষয় যে আগামীদিনে তাঁর মৃত্যু ঘিরে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। তবে এই ঘটনাকে ঘিরে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। কি হয় আগামীদিনে, সেটাই এবার দেখার।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top