• Home
  • জেলার খবর
  • “নির্লজ্জ, বেপরোয়া ও চরম অনৈতিক” প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ বেনুগোপালের

“নির্লজ্জ, বেপরোয়া ও চরম অনৈতিক” প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ বেনুগোপালের

Image

দেবজিৎ মুখার্জি: “সাধারণ মানুষকে যেভাবে অসুবিধায় ফেলেছেন প্রধানমন্ত্রী, তা নির্লজ্জ, বেপরোয়া ও চরম অনৈতিক” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা তোপ দাগলেন হাত শিবির, ওরফে কংগ্রেসের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। তাঁর বক্তব্য, ভারতবাসীকে জ্বালানি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে মোদি সরকার। 

রবিবার তেলেঙ্গানায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হওয়ার বার্তা দেওয়া হয়। তিনি বলেন, “সংযত হন জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে। (যেহেতু) ভারত বাইরে থেকে আমদানি করে তার দরকারের বেশিরভাগ জ্বালানিই।” নামোর এই বক্তব্যের পাল্টা দেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল।

তিনি বলেন, “ইরান-আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার ৩ মাস পরেও এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিশেহারা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে।” তাঁর সংযোজন, “আমাদের অর্থনীতি যাতে এই বৈশ্বিক সংকটে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বদলে সাধারণ মানুষকে যেভাবে অসুবিধায় ফেলেছেন প্রধানমন্ত্রী, তা নির্লজ্জ, বেপরোয়া ও চরম অনৈতিক।”

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধকে ঘিরে ভারতবর্ষে যে জ্বালানি সংকট দেখা গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। যদিও গেরুয়া শিবির বিরোধীদের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আজও জোর আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কোনদিকে যায়। কী হয় আসন্ন দিনগুলিতে? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে গোটা জাতীয় রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top