• Home
  • জেলার খবর
  • সাম্প্রদায়িক অশান্তি মামলায় শর্তসাপেক্ষ জামিন সাকির আলির

সাম্প্রদায়িক অশান্তি মামলায় শর্তসাপেক্ষ জামিন সাকির আলির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সাম্প্রদায়িক অশান্তি মামলায় জামিন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীর। শুক্রবার তাঁকে শর্তসাপেক্ষ জামিন দিল এনআইএ আদালত। নিয়মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা সহ নানা শর্ত চাপানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

সাকির আলির আইনজীবীর বক্তব্য, “ওঁর ক্যানসার বলে সন্দেহ করা হচ্ছে। চিকিৎসা চলছে, বেশকিছু পরীক্ষা করতে হয় নিয়মিত, সমস্যা আছে শরীরে অক্সিজেন চলাচলে। এছাড়া এনআইএ তাঁকে দু’বার ডাকলে তিনি হাজিরা দিয়েছেন। সহযোগিতা করেছেন। এসব দেখে তাঁকে জামিন দিয়েছেন বিচারক।” তাঁর সংযোজন, “তবে বেশকিছু শর্ত রয়েছে। এই মামলায় ১৫ দিন পরপর তদন্তের স্বার্থে এনআইএর অফিসে হাজিরা দিতে হবে, রাজ্যের বাইরে আদালতের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আশা করি সব কাগজপত্র রেডি থাকলে শীঘ্রই আমরা জেল থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব।”

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। রামনবমীকে ঘিরে এক অশান্তির ঘটনা ঘটে হাওড়ার রিষড়ায়। সেই ঘটনার তদন্ত করতে গত মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাকির আলির বাড়ি পৌছান জাতীয় তদন্তকারী সংস্থার এক বিশেষ দল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। খবর জানাজানি হতেই বাড়ির সামনে ভিড় জানান স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা। তাঁকে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের গাড়ি ঘিরে ক্ষোভ দেখানো হয় স্থানীয়দের তরফ থেকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওভাবেই দাঙ্গায় উস্কানি দেননি সাকির আলি, উল্টে এলাকাবাসীদের রক্ষা করার চেষ্টা করেছিলেন অশান্তির সময়ে। স্বামীর গ্রেফতারির প্রতিবাদে আওয়াজ তোলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারও। তাঁর সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের বচসা ও ধস্তাধস্তিও হয়। গ্রেফতারি পর খারিজ হয়েছিল প্রথমবার জামিনের আবেদন। তবে এদিন তাঁকে দেওয়া হলো শর্তসাপেক্ষ জামিন।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top