• Home
  • জেলার খবর
  • শহরে আসার আগে সমস্যায় পড়েন শাহ, মাঝ আকাশে বিমান চক্কর কাটে ৪৫ মিনিট

শহরে আসার আগে সমস্যায় পড়েন শাহ, মাঝ আকাশে বিমান চক্কর কাটে ৪৫ মিনিট

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অমিত শাহের ক্ষেত্রেও একই ঘটনা। শহরে আসার আগে চরম সমস্যায় পড়লেন তিনি। ঝড়বৃষ্টির জেরে দেরিতে অবতরণ হয় বিমান। তা মাঝ আকাশে চক্কর কাটে ৪৫ মিনিট ধরে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে অবতরণের কথা ছিল শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ। কলকাতার আকাশে তা আসে রাত ১২টা ২৫ নাগাদ। তবে বিশাল ঝড়বৃষ্টির কারণে বিমানকে ৪৫ মিনিট ধরে চক্কর কাটতে হয়। শেষমেষ ১টা ২০ নাগাদ অবতরণ করে। ঘটনার জেরে প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল।

বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top