• Home
  • জেলার খবর
  • কলকাতাকে বসতির শহর তকমা শাহের, পাল্টা দিলে তৃণমূল

কলকাতাকে বসতির শহর তকমা শাহের, পাল্টা দিলে তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: উত্তর দমদমে নির্বাচনী সভা থেকে কলকাতা শহর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তার পাল্টা দেওয়া হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা দেয় ঘাসফুল শিবির সমাজমাধ্যমে।

উত্তর দমদমে নির্বাচনী সভা থেকে শাহের বক্তব্য, বাম ও তৃণমূল কংগ্রেসের আমলে বসতির শহরে পরিণত হয়েছে কলকাতা এবং তা বসতিমুক্ত করতে কোন উদ্যোগ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তাতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজের ভোটব্যাংক তৈরি করতে চান। এছাড়া তিনি এই হুঁশিয়ারিও দেন যে ২৯ এপ্রিল ভোটের দিন সমস্যায় পড়বেন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বেরোলে।

এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কখনো এই অপমান ভুলবে না কলকাতা। সমাজমাধ্যমে ঘাসফুল শিবিরের বক্তব্য, “অমিত শাহ, কলকাতা হল সিট অফ জয়, ভালোবাসার শহর, ভারতের সাংস্কৃতিক রাজধানী, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং দেশের সবচেয়ে নিরাপদতম শহর। আজ আপনি কলকাতাকে বস্তির শহর বলে যে অপমানটা করলেন, তা কখনো ভুলবে না কলকাতা। গণতান্ত্রিকভাবে, ঐক্যের দ্বারা, ভোটের দ্বারা উত্তর দেওয়া হবে। বাংলা বিরোধীই আপনারা। এটাই সঠিক বিশেষণ আপনাদের জন্য।”

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top