• Home
  • জেলার খবর
  • প্রথম দফার ভোটের আগে তৃণমূলে যোগ হুমায়ূনের দলের একাধিক প্রার্থীর

প্রথম দফার ভোটের আগে তৃণমূলে যোগ হুমায়ূনের দলের একাধিক প্রার্থীর

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: ভোটের আগে বড় ধাক্কা খেলো আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দলের একাধিক প্রার্থী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রানিগঞ্জ, দুর্গাপুর পূর্ব, বারাবনি ও পাণ্ডবেশ্বর কেন্দ্রের চার প্রার্থী- রাহুল ঘোষ, রুবিনা বেগম, অদ্বৈত দাস ও জুবেদ দাস ঘাসফুল শিবিরে যোগ দেন। এছাড়া যোগ দিয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রামের প্রার্থী যাদব দাসও। 

দলত্যাগী প্রার্থীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে। তাঁদের বক্তব্য, “হুমায়ুন কবীর বারবি মসজিদ করবে বলে প্রচার শুরু করেছিলেন। আস্থা অর্জন করেছিলেন মানুষের। কিন্তু তারপর আর খবর নেই সেই ব্যাপারে।”

তাঁদের আরো বক্তব্য, “কিছু কাজ হবে না সংখ্যালঘু ভোট কাটতে হুমায়ুন দল তৈরি করলেও। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘুদের উন্নয়ন করেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেসে আমরা যোগ দিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top