দেবজিৎ মুখার্জি: এলপিজি সংকট থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তলের তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দেওয়া হয়েছে।
নীরজ মিত্তল চিঠিতে জানিয়েছেন, রাজ্যগুলিকে ২০ শতাংশ বেশি এলপিজি, আগামী ২৩ মার্চ থেকে, সাপ্লাই করা হবে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বাড়তি সাপ্লাই শুরু করলে। একাধিক শহরে হোটেল, রেস্তরাঁ ও ধাবাগুলি সবথেকে বেশি সমস্যায় পড়েছে বাণিজ্যিক এলপিজির অভাবের কারণে। সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য পরিষেবার সাথে যুক্ত এই ক্ষেত্রগুলিকে গ্যাস সাপ্লাইয়ের প্রাধান্যের ভিত্তিতে।
এছাড়া চিঠিতে বলা হয়েছে, বিশেষ করে ছোট হোটেল বা খাবারের দোকানগুলির কাজ যাতে বন্ধ না হয়, সেদিকে নজর রাখার। এও উল্লেখ করা হয়েছে যে বহু শ্রমিক বড় সিলিন্ডার ব্যবহার করতে পারেন না বলে ৫ কেজির ছোট সিলিন্ডারের সাপ্লাই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে। পাশাপাশি রাজ্য সরকারগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্যাসের অভাব নিয়ে ভয় না তৈরি হয় ও কালোবাজারি ও মজুতদারি রুখতে। সরকারের মতে, ২৩ তারিখ থেকে বাড়তি সাপ্লাই শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।



By













